দিল্লির জেলে বন্দি ৭৬৬ বিদেশি, ফাঁস চাঞ্চল্যকর তথ্য!

বার্তা ডেস্কঃ

তথ্য জানার অধিকার বা আরটিআই-এর রিপোর্টে প্রকাশ্যে এল দিল্লির কারাগারগুলির চাঞ্চল্যকর চিত্র। ২০২৬ সালের ৩১ অগাস্ট পর্যন্ত দিল্লির তিহাড়, রোহিণী ও মন্ডোলির মতো জেলগুলিতে মোট বিদেশি বন্দির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ জনে। এর মধ্যে ৭২১ জন বা প্রায় ৯৪ শতাংশ বন্দিই বর্তমানে বিচারাধীন। মাত্র ৩৭ জন বিদেশি নাগরিকের সাজা হয়েছে, যেখানে বাকিরা আটক কিংবা অন্যান্য শ্রেণির বন্দি হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।

সাম্প্রতিক এই পরিসংখ্যানে বিগত পাঁচ বছরে দিল্লির জেলগুলিতে বিদেশি বন্দিদের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধির প্রবণতাও লক্ষ্য করা গেছে। ২০২১ সালে যেখানে এই সংখ্যা ছিল ৬৫৯, তা বেড়ে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ৭১৮ জনে পৌঁছায় এবং ২০২৬ সালের অগস্টে তা ৭৬৬-তে গিয়ে ঠেকে। এই বিদেশি বন্দিদের তালিকায় বিভিন্ন দেশের নাগরিকরা থাকলেও, তাদের আইনি প্রক্রিয়া এবং বিচারাধীন বন্দির উচ্চ হার নিয়ে নতুন করে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *