মাসের বেতনের আগেই অগ্রিম টাকা! রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর

বার্তা ডেস্কঃ

সরকারি কর্মীদের জরুরি আর্থিক প্রয়োজনের কথা মাথায় রেখে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিম’ বা অগ্রিম বেতন প্রকল্প। এর ফলে এখন থেকে রাজ্যের গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত সমস্ত নিয়মিত সরকারি কর্মীরা মাস শেষের আগেই প্রয়োজন অনুসারে অগ্রিম টাকা তুলতে পারবেন। এই প্রকল্পের আওতায় স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি—উভয় প্রকার অগ্রিম নেওয়ার সুবিধা রাখা হয়েছে। স্বল্পমেয়াদি অগ্রিমের ক্ষেত্রে হাতে পাওয়া বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত তোলা যাবে এবং তা ৬০ দিনের মধ্যে সুদহীনভাবে ফেরত দিতে হবে। অন্যদিকে, দীর্ঘমেয়াদি অগ্রিমের ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ মাস পর্যন্ত কিস্তিতে টাকা শোধ করার সুযোগ মিলবে, তবে এর জন্য প্রযোজ্য হবে সুদ।

ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমার এই সম্পূর্ণ প্রক্রিয়াটি রাজ্যের WBIFMS ও HRMS পোর্টালের সঙ্গে যুক্ত থাকবে এবং বেতন থেকেই নির্ধারিত কিস্তি কেটে নেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই পাঁচ বছরের জন্য কার্যকর হওয়া এই প্রকল্পের মাধ্যমে কর্মীরা জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত চড়া সুদের ঋণ নেওয়া থেকে রেহাই পাবেন। তবে একসময়ে একাধিক অগ্রিম নেওয়ার সুযোগ থাকছে না; পূর্বের ঋণ সম্পূর্ণরূপে শোধ করার পরেই নতুন অগ্রিমের জন্য আবেদন করা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *