পিৎজায় আনারস! ৯ লক্ষ টাকার অর্ডার ফিরিয়ে চাকরি খোয়ালেন শেফ!

বার্তা ডেস্কঃ

 

আনারসযুক্ত পিৎজা বানাতে অস্বীকার, চাকরি খুইয়ে আইনি লড়াইয়েও হারলেন শেফ

ব্রিসবেন: পিৎজায় আনারস ব্যবহারের আবদার না রাখায় চাকরি খোয়ালেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনের জনপ্রিয় রেস্তোরাঁ ‘লা কোস্টা’-র হেড শেফ ডেভিড টাম্বুরেলা। শুধু তাই নয়, বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাঁকে।

ঘটনার সূত্রপাত একটি ব্যক্তিগত পার্টির বিশাল অর্ডারের মাধ্যমে। রেস্তোরাঁয় আসা ওই অর্ডারের মূল্য ছিল ১৫,০০০ অস্ট্রেলিয়ান ডলারের বেশি, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ টাকা। গ্রাহকদের পক্ষ থেকে মেনুতে বিশেষভাবে হ্যাম ও আনারসযুক্ত পিৎজা রাখার অনুরোধ জানানো হয়েছিল।

তবে নিজের রন্ধনশৈলী ও ইতালীয় সংস্কৃতি নিয়ে অত্যন্ত সচেতন শেফ ডেভিড টাম্বুরেলা ওই অর্ডারটি প্রত্যাখ্যান করেন। তাঁর দাবি ছিল, পিৎজায় আনারস ব্যবহার করা তাঁর রন্ধনশৈলীর ঐতিহ্যের পরিপন্থী এবং এটি সংস্কৃতির অপমান। ডেভিডের এই কঠোর অবস্থানে অটল থাকার বিষয়টি মেনে নিতে পারেনি রেস্তোরাঁ কর্তৃপক্ষ। ব্যবসায়িক ক্ষতি এবং অবাধ্যতার অভিযোগ তুলে কর্তৃপক্ষ তাঁকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে।

চাকরি হারানোর পর ডেভিড আইনি পথে হেঁটে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই শুরু করেন। কিন্তু আদালতের রায়েও তাঁর পক্ষে কোনো সুরাহা মেলেনি। এই ঘটনায় খাদ্য ও রেস্তোরাঁ মহলে তীব্র বিতর্ক ও চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *