কালীপুজোয় চোখ বাঁচাতে মেনে চলুন বিশেষজ্ঞের জরুরি পরামর্শ!
বার্তা ডেস্কঃ
আসন্ন কালীপুজোয় আনন্দ উদযাপনের পাশাপাশি চোখের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কনসালট্যান্ট অফথ্যালমোলজিস্ট ডা: গুঞ্জা চৌধুরীর মতে, বাজি ফাটানোর সময় চোখ বাঁচাতে সাধারণ চশমা ব্যবহার করা উচিত এবং মাটির হাঁড়ি বা পাত্র ঢাকা দিয়ে বাজি ফাটানো থেকে বিরত থাকা আবশ্যক। এছাড়া বাজি স্পর্শ করার পর চোখে হাত দেওয়ার আগে অবশ্যই হাত সাবান দিয়ে ভালো করে ধুতে হবে এবং না ফাটা বাজির থেকে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
চোখে বাজির কণা বা ফুলকি ঢুকলে চোখ না ঘষে সঙ্গে প্রয়োজনমতো প্রায় দশ মিনিট পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং ঠান্ডা সেঁক দেওয়া যেতে পারে। তবে চোখে কোনওরকম ঘরোয়া উপাদান যেমন হলুদ গুঁড়ো বা নারকেল তেল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রাথমিক এই সতর্কতার পর অবিলম্বে কোনও অভিজ্ঞ চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া বা দ্রুত নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করা বাধ্যতামূলক।