সিঙ্গুরের বন্ধ মাটিতে কি নতুন সূর্য উঠছে?
বার্তা ডেস্কঃ
সিঙ্গুরে শিল্পায়নের বার্তা মুখ্যমন্ত্রীর, জানুয়ারিতে পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের ভূমিপুজো
নিজস্ব প্রতিবেদন: সিঙ্গুরে প্রকৃত শিল্পায়ন এবং স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করাই বর্তমান রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রচারসর্বস্ব প্রতিশ্রুতি নয়, বরং সিঙ্গুরের জমিতে বাস্তবমুখী শিল্প পরিকাঠামো গড়ে তোলাই প্রশাসনের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী জানান, শুধুমাত্র মৌ (MoU) স্বাক্ষর বা লোক দেখানো উদ্যোগের পরিবর্তে কাজের ভিত্তিতে সিঙ্গুরে শিল্প ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ঐতিহাসিক এই জমিতে নতুন করে শিল্পায়নের সম্ভাবনা তৈরি হওয়ায় রাজ্যজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। উল্লেখ্য, ২০০৬ সালে সিঙ্গুরে টাটা গোষ্ঠীর কারখানা স্থাপনকে কেন্দ্র করে যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছিল, তারপর দীর্ঘ সময় পেরিয়ে নতুন করে এই শিল্প উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন স্থানীয় বাসিন্দা ও শিল্প বিশেষজ্ঞরা।
সিঙ্গুরের পাশাপাশি রাজ্যের সামগ্রিক বিদ্যুৎ পরিকাঠামো ও শিল্প প্রসারেও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী জানুয়ারি মাসেই নতুন পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের ভূমিপুজো সম্পন্ন হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো আরও শক্তিশালী হবে, যা শিল্পায়নের পথকে ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে।