আসামের হস্টেলে ট্যাংকের জলে পচাগলা হনুমান, অসুস্থ ৫০ পড়ুয়া!
November 6, 2026
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর ছুটির পর আসামের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে ফিরে জলের তীব্র গন্ধ ও অদ্ভুত স্বাদ পান আবাসিকরা। পাত্তা না দেওয়ায় একে একে পেটে ব্যথা ও বমি নিয়ে অন্তত ৫০ জন পড়ুয়া হাসপাতালে ভর্তি হন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাদে গিয়ে জলের ট্যাংকে আস্ত হনুমানের পচাগলা দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, রান্না ও পানের কাজে এই জলই ব্যবহার হচ্ছিল।
ঘটনার পর পড়ুয়াদের অন্য হস্টেলে সরিয়ে ট্যাংক পরিষ্কার করা হয়। হস্টেলের পেছনের বন থেকে হনুমানটি এসে থাকতে পারে বলে অনুমান কর্তৃপক্ষের। বর্তমানে চিকিৎসাধীন পড়ুয়াদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও বাকিরা স্থিতিশীল রয়েছেন।