সন্দেশখালিতে উত্তপ্ত পরিস্থিতি: দিলীপ মল্লিকের বাড়ি পোড়ানোর তদন্তে গিয়ে আক্রান্ত পুলিশ, কামড়ে দিল অভিযুক্ত!

সন্দেশখালির বউঠাকুরানি এলাকায় প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মল্লিকের বাড়িতে আগুন লাগানোর ঘটনার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠল। পুলিশ অভিযুক্ত এক যুবককে ধরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মহিলারা বাধা দেন এবং পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই ধস্তাধস্তির সময় এক পুলিশ কর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং মহিলারা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।

স্থানীয় মহিলাদের অভিযোগ, এলাকায় একটি রাজনৈতিক মিটিং চলাকালীন পুলিশ বিনা অপরাধে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মহিলা পুলিশ ছাড়া পুরুষ পুলিশকর্মীরা মহিলাদের ওপর চড়াও হয়ে মারধর ও দুর্ব্যবহার করেন বলে তাঁদের দাবি। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে মহিলারা সরকারি কাজে বাধা দিয়েছেন এবং পুলিশকর্মীদের ওপর চড়াও হয়ে কামড়ে দিয়েছেন। পুলিশ অবশ্য মারধরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *