৭ জনকে খুন করে মৃতদেহ লুকালো কোথায়, বেঙ্গালুরুর ক্যাব চালকের কাণ্ডে শিউরে উঠল দেশ!

কর্নাটকে পরিবারের সাত সদস্যকে হত্যার অভিযোগ, তদন্তে এসআইটি

কর্নাটকের চিক্কাবল্লাপুরে পরিবারের সাত সদস্যকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে নন্দী পাহাড়ের কাছ থেকে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে একে সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে।

ধৃত ব্যক্তি পেশায় ক্যাব চালক এবং সে নিজের মেয়েকে অপরাধে সহায়তাকারী হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ। অভিযুক্তের দাবি, মানসিক নির্যাতনের জেরে এই হত্যাকাণ্ড। তবে সম্পত্তির বিবাদসহ অন্য কোনো গভীর উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *