নিউটাউনের দুর্গাঙ্গনে এবার বসবে তিরুপতি বালাজি মন্দির!

নিউটাউনে হবে তিরুপতি বালাজি মন্দির, রাজ্যজুড়ে একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: নিউটাউনে তিরুপতি বালাজি মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি জানান, রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির সঙ্গে এ বিষয়ে তাঁর আলোচনা হয়েছে এবং মন্দির চত্বরে বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও থাকবে। এছাড়া শিলিগুড়ির মহাকাল মন্দিরে আয়ুষ কেন্দ্র ও যোগ সেন্টার গড়ার পাশাপাশি ঠাকুরবাড়ির মন্দির নির্মাণের কাজ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে গোবরডাঙা হাসপাতালকে ১০০ শয্যায় এবং চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা হবে। এছাড়া নিউটাউনের কর্মসংস্থান বৃদ্ধি ও চিড়িয়াখানার মানোন্নয়নের ঘোষণাও দেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *