ছুটির দিনে বড় কোপ, সরকারি কর্মীদের কপালে চিন্তার ভাঁজ!
November 7, 2026
সরকারি ছুটির সংখ্যা কমিয়ে ৪০-এর নিচে নামানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং কর্মসংস্কৃতি ফেরাতে রাজ্যের সরকারি ছুটির তালিকায় বড়সড় কাটছাঁটের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যে ৫০ দিনের সরকারি ছুটি থাকলেও, তা কমিয়ে ৪০-এর নিচে নামানোর জন্য তিনি অর্থসচিবকে কঠোর নির্দেশ দিয়েছেন। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান, বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করতে এবং দপ্তরে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন কোন ছুটির দিন তালিকা থেকে বাদ পড়বে, তা এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে অর্থ দপ্তর নতুন তালিকা তৈরির কাজ চালাচ্ছে।