নস্টালজিয়ার ছোঁয়ায় ফিরল সোনির সেই কিংবদন্তি হেডফোন, আধুনিক ফিচারে মুগ্ধ করবেই!

১৯৭৯ সালের আইকনিক ‘MDR-3’ হেডফোনটিকে নতুন রূপে বাজারে এনেছে সোনি। ‘MDR-3R’ মডেলটিতে রেট্রো ডিজাইনের সাথে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। এতে ৩.৫ মিমি জ্যাকের পরিবর্তে ইউএসবি টাইপ-সি পোর্ট, ২৩ মিমি ড্রাইভার এবং ইন-লাইন রিমোট যুক্ত করা হয়েছে। পুরনো দিনের নস্টালজিয়া ধরে রাখতে এর প্যাকেজিংয়েও রাখা হয়েছে বিশেষ ছোঁয়া।

স্ট্যান্ডার্ড সংস্করণের পাশাপাশি নেটফ্লিক্সের ‘স্ট্রেঞ্জার থিংস’ থিমের একটি বিশেষ সংস্করণও বাজারে এসেছে। স্ট্যান্ডার্ড মডেলের দাম ৫,৬০০ টাকা এবং বিশেষ সংস্করণটির দাম ৭,৫০০ টাকা। গ্রাহকরা সোনির ওয়েবসাইট ও নির্দিষ্ট রিটেল স্টোর থেকে এটি কিনতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *