ছুটির তালিকা নিয়ে বড় ধাক্কা, সরকারি কর্মীদের কপালে চিন্তার ভাঁজ!
November 7, 2026
সরকারি ছুটির সংখ্যা কমিয়ে ৪০ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন, নবান্ন: প্রশাসনিক কাজের গতি বাড়াতে রাজ্য সরকারি ছুটির সংখ্যা কমিয়ে ৪০-এর মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যে ৫০টি সরকারি ছুটি থাকলেও, কাজের পরিবেশ উন্নত করতে ও কর্মসংস্কৃতি ফেরাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থসচিবকে দ্রুত ছুটির তালিকা পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বর্তমানে অর্থ দপ্তর নতুন তালিকা তৈরির কাজ শুরু করেছে। কোন কোন উৎসব বা দিবস তালিকা থেকে বাদ পড়বে, তা চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই স্পষ্ট হবে। সরকারের এই পদক্ষেপে প্রশাসনিক কাজে গতি আসবে বলে আশা করা হচ্ছে।