বস্তির দখল ঘিরে রণক্ষেত্র আলমবাজার, রক্তাক্ত বিজেপি সংঘর্ষ!

বিজেপির অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত আম্বেদকর কলোনি

নিজস্ব প্রতিবেদক: বিজেপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে বুধবার রাতে আম্বেদকর কলোনিতে তীব্র উত্তেজনা ছড়াল। দলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে মারধর, ভাঙচুর ও এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। কার্তিকবাবুর অভিযোগ, জোরপূর্বক বাড়ি দখলের সময় তাঁর পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। তিনি মণ্ডল নেতা অসীম দাসসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে, অসীম দাস পাল্টা অভিযোগ করে জানান, কার্তিকবাবুই দলীয় কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *