শিল্প নিয়ে হুঁশিয়ারি, শুভেন্দুকে কুণালের কড়া জবাব!

রাজ্যে শিল্পায়ন ও তোলাবাজি রুখতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। সম্প্রতি এক জনসভায় শুভেন্দু দাবি করেন, শিল্প স্থাপনের পথে বাধা বা তোলাবাজি করলে সংশ্লিষ্টদের ১৫ মিনিটের মধ্যে গ্রেপ্তার করতে হবে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে।

শুভেন্দুর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে পালটা তোপ দেগেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল অভিযোগ করেন, বিজেপির নেতাদের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ রয়েছে। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, অন্যের সমালোচনা না করে আগে নিজের দলের অভিযুক্তদের গ্রেপ্তার করে দেখান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *