পুজোর দিনেও হামলা, এ কেমন সনাতন! বিজেপিকে ধুয়ে দিলেন মমতা

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাত থেকে চলা অস্থির পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি শনিবার দুপুরে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেন। তিনি আরজি কর ও চোরবাগানের ঘটনার প্রসঙ্গ টেনে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে হুঁশিয়ারি দেন যে, অন্যায়ভাবে মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *