থানার কালীপুজোর নামে চাঁদার জুলুম, কাঠগড়ায় খোদ পুলিশ!

ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক, হাওড়া: ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন রিং রোডের ফুটপাতের ব্যবসায়ীদের কাছে কালীপুজোর জন্য মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, থানার পক্ষ থেকে মাথাপিছু তিন হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছে, যা পরিশোধে অক্ষম ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান উচ্ছেদের আশঙ্কায় ভুগছেন।

যদিও ব্যবসায়ীদের একাংশের দাবি, চাঁদা দেওয়ার ক্ষেত্রে কোনো জোরজুলুম করা হয়নি। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি এবং পুলিশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাপা অস্বস্তি বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *