কালীপুজোয় থাকছে বাড়তি মেট্রো পরিষেবা, জানুন বিস্তারিত!

 

কালীপুজোর রাতে বাড়ল মেট্রো পরিষেবা, জানুন বিস্তারিত সময়সূচি

কলকাতা: কালীপুজো উপলক্ষ্যে দর্শনার্থী ও সাধারণ যাত্রীদের যাতায়াত সুগম করতে মেট্রো রেল কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছে। ছুটির দিন হলেও রবিবার (৮ নভেম্বর) মেট্রোর সংখ্যা বাড়ানোর পাশাপাশি শেষ মেট্রো ছাড়ার সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে।

ব্লু লাইন:
ব্লু লাইনে রবিবার মোট ১৫২টি মেট্রো পরিষেবা মিলবে (আপ ও ডাউন মিলিয়ে ৭৬টি করে)। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। এছাড়া শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়।

শেষ মেট্রোর সময়সূচি অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

গ্রিন লাইন:
গ্রিন লাইনে সাধারণ দিনের চেয়ে ১২টি বাড়িয়ে মোট ১২৩টি মেট্রো চালানো হবে (আপ লাইনে ৬১টি ও ডাউন লাইনে ৬২টি)। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায় এবং সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ২ মিনিটে। উভয় প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে রাত ১১টা।

ইয়েলো লাইন:
ইয়েলো লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৭৮টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৮ মিনিটে এবং বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ৪০ মিনিটে। নোয়াপাড়া থেকে শেষ মেট্রো রাত ৯টায় এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। এই লাইনে সময়সূচির কোনো পরিবর্তন করা হয়নি।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পার্পল (বেগুনি) ও অরেঞ্জ লাইনে রবিবার স্বাভাবিক নিয়মের মতোই পরিষেবা বন্ধ থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *