কল্যাণী হাইওয়ের কাছে ৪২০ কোটির মেগা টাউনশিপ, স্বপ্নপূরণের পথে সম্পূর্ণা ইমাজিন!

 

কল্যাণীতে ৪২০ কোটি টাকার আধুনিক টাউনশিপ প্রকল্প ঘোষণা ‘সম্পূর্ণা ইমাজিন’-এর

নিজস্ব প্রতিবেদক: কল্যাণী হাইওয়ের সন্নিকটে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ টাউনশিপ গড়ে তোলার বড় ঘোষণা করল রিয়েল এস্টেট সংস্থা ‘সম্পূর্ণা ইমাজিন’। সম্প্রতি সংস্থার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থার রিয়েল এস্টেট এবং ল্যান্ড ডেভেলপমেন্ট প্রধান বিভাস আচার্য্য।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ২০০ বিঘা জমির ওপর প্রায় ৪২০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত করা হবে। প্রকল্পের মূল উদ্দেশ্য সম্পর্কে বিভাস আচার্য্য বলেন, “একজন সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয় দিয়ে গড়া স্বপ্নের বাড়ি বা ফ্ল্যাটকে যথাযথ মর্যাদা দেওয়া এবং তা বাস্তবায়িত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা শুধু জমি বা ফ্ল্যাট বিক্রিতে সীমাবদ্ধ থাকতে চাই না; বরং গ্রাহকদের একটি নিরাপদ পরিবেশ, পরিকল্পিত উন্নয়ন ও স্বচ্ছ পরিষেবা প্রদান করাই আমাদের অঙ্গীকার।”

প্রকল্পটির কৌশলগত অবস্থানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে সংস্থা। জানা গেছে, প্রকল্পটির কাছেই রয়েছে এইমস (AIIMS)-এর মতো সুপার স্পেশালিটি হাসপাতাল। এছাড়া, আগামী দিনে রাজ্য সরকারের প্রস্তাবিত বিমানবন্দর প্রকল্পও এই অঞ্চলকে ভবিষ্যৎ সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে পরিণত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে স্পষ্ট করা হয় যে, উচ্চ গুণগতমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই বিশাল প্রকল্পটিকে সফলভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর ‘সম্পূর্ণা ইমাজিন’। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই টাউনশিপ সাধারণ মানুষের আবাসন চাহিদাকে নতুন মাত্রা দেবে বলে সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *