পরীক্ষার ১০১ দিন আগেই চমক সিবিএসই-র, প্রকাশিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রুটিন!

২০২৭ সালের সিবিএসই বোর্ড পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সিবিএসই বোর্ড পরীক্ষা। শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে বোর্ড। দশম শ্রেণিতে ৮৩টি বিষয়ে ২৬.৫ লক্ষ এবং দ্বাদশ শ্রেণিতে ১২১টি বিষয়ে প্রায় ১৯.৮ লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। প্রতিদিন সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হবে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, সময়মতো ‘এলওসি’ জমা পড়ায় এবার রেকর্ড সময়ে এই রুটিন প্রকাশ করা সম্ভব হয়েছে।

শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে প্রতিটি বিষয়ের মাঝে পর্যাপ্ত বিরতি রাখা হয়েছে এবং উচ্চশিক্ষা প্রবেশিকা পরীক্ষার সূচির সাথে সমন্বয় করে রুটিন সাজানো হয়েছে। ৪০ হাজারেরও বেশি বিষয়ের সংমিশ্রণ সতর্কতার সাথে যাচাই করা হয়েছে যাতে একই দিনে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা না পড়ে। এছাড়া খাতা মূল্যায়নে শিক্ষকদের বিড়ম্বনা এড়ানোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা সিবিএসইর অফিসিয়াল ওয়েবসাইট (www.cbse.gov.in) থেকে বিস্তারিত রুটিন সংগ্রহ করতে পারবেন। পর্ষদের আশা, আগেভাগে রুটিন প্রকাশ পাওয়ায় শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে সক্ষম হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *