মাত্র ১৫ বছর বয়সেই বাজিমাত, সৈয়দ মুস্তাক আলিতে ইতিহাস গড়লেন বিহারের অধিনায়ক বৈভব!

আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে অধিনায়ক করে ১৭ সদস্যের বিহার দল ঘোষণা করেছে বিহার ক্রিকেট সংস্থা। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সূরজ কাশ্যপ। আগামী ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে দলটি। গ্রুপ বি-তে বিহারের অন্য প্রতিপক্ষদের মধ্যে রয়েছে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও তামিলনাড়ুর মতো শক্তিশালী দল।

ব্যক্তিগত ও পেশাদার কারণে বৈভব শুধুমাত্র প্রথম দুটি ম্যাচে দলের নেতৃত্ব দেবেন। এরপর তিনি ভারত ‘এ’ দলের হয়ে এশিয়া কাপে যোগ দেবেন। বৈভবের নেতৃত্বের বিষয়টি নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও তার প্রতিভা ও পরিণতবোধের ওপরই আস্থা রেখেছে বিহার ক্রিকেট সংস্থা। আশা করা হচ্ছে, তার নেতৃত্বে দলটি টুর্নামেন্টে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *