সবাই বাজি ফাটাবে, দেখব পুলিশ কী করে! প্রকাশ্য চ্যালেঞ্জ শুভেন্দুর
November 8, 2026
কালীপুজো ও দীপাবলিতে বাজি ব্যবহারের ওপর রাজ্য প্রশাসনের বিধিনিষেধকে চ্যালেঞ্জ জানিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশাসনের নজরদারি উপেক্ষা করে সাধারণ মানুষকে ধর্মীয় রীতি মেনে বাজি পোড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশের ধরপাকড় হলে রাজনৈতিক জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু।
পাল্টা তোপ দেগে তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিরোধী দলনেতা আইন অমান্য ও বিশৃঙ্খলা সৃষ্টির উস্কানি দিচ্ছেন। অন্যদিকে, বিজেপি প্রশাসনের বিধিনিষেধকে সাধারণ মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ বলে দাবি করেছে। উৎসবের আবহে এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ বেড়েছে।