পোল্যান্ডের ঐতিহাসিক শহরে বন্দুকবাজের তাণ্ডব, ঝরল ৬ জনের প্রাণ!

পোল্যান্ডের ক্রাকো শহরের ঐতিহাসিক ‘মেন মার্কেট স্কয়ার’-এ এক ভয়াবহ বন্দুক হামলায় চার নারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার দুপুরে সেনার পোশাক পরিহিত এক বন্দুকধারী গাড়ি নিয়ে জনাকীর্ণ এলাকায় প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে পুলিশের দুই সদস্যসহ ১৫ জন আহত হন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে হামলাকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।

দেশটির প্রেসিডেন্ট ক্যারল নাওরকি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক পরিস্থিতি পর্যবেক্ষণে ক্রাকো পৌঁছেছেন। হামলার উদ্দেশ্য এখনও অস্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *