সরকারি প্রকল্পে বাংলা বাধ্যতামূলক, নবান্নের এই সিদ্ধান্তে খুশির জোয়ার!

রাজ্যের প্রতিটি সরকারি প্রকল্পের তথ্য সাধারণ মানুষের কাছে স্বচ্ছ ও বোধগম্য করতে নবান্ন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে রাজ্যের সমস্ত সরকারি প্রকল্পের বোর্ড, বিজ্ঞপ্তি ও হোর্ডিংয়ে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা নির্দেশিকা অনুযায়ী, দার্জিলিং ও কালিম্পং জেলায় নেপালি ও বাংলার পাশাপাশি তথ্য প্রদর্শন করতে হবে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই নির্দেশ কার্যকর করে জেলা প্রশাসনকে নবান্নে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। প্রকল্পের নাম, বাজেট ও দায়িত্বপ্রাপ্ত সংস্থার বিশদ বিবরণ সাধারণ মানুষের কাছে সহজলভ্য করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ পালন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *