কালনায় বর্ণাঢ্য আয়োজনে সমাপ্ত আরএসএস-এর সাত দিনের প্রশিক্ষণ শিবির!
November 8, 2026
পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের অঘোরনাথ পার্কে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সাত দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শিবির গত ৭ নভেম্বর সম্পন্ন হয়েছে। দীর্ঘ সাত দিন ধরে চলা এই শিবিরে সংগঠনের নানা সাংগঠনিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস-এর মধ্যবঙ্গ সহ-প্রচার প্রমুখ দেবাশীষ অধিকারী। তিনি প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে বিশেষ বৌদ্ধিক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটোয়া জেলা কার্যবাহক সৌমেন মণ্ডল ও জেলা সংঘচালক বিশ্বনাথ চট্টোপাধ্যায়। আয়োজিত এই শিবিরের মাধ্যমে নতুন করে স্বয়ংসেবকদের অনুপ্রাণিত করা হয়।