হাতে নিলেই মনে হবে আসল সোনার মুদ্রা! কী এই ১,১১১ টাকার ‘তিওহার আশরফি’?
November 9, 2026
জয়পুরের একটি মিষ্টির দোকান বাজারে এনেছে ‘তিওহার আশরফি’ নামের অনন্য এক মিষ্টি, যা দেখতে প্রাচীন স্বর্ণমুদ্রার মতো। প্রতিটি ৯ গ্রাম ওজনের এই মিষ্টির ভেতরে রয়েছে কাঠবাদাম ও বিভিন্ন ড্রাই ফ্রুটের পুর। স্বাস্থ্যের কথা মাথায় রেখে এতে ভোজ্য স্বর্ণভস্ম ও জাফরান ব্যবহার করা হয়েছে। কেজি প্রতি এর দাম প্রায় ১ লক্ষ ২৩ হাজার টাকা।
রাজকীয় ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং দীপাবলি উপলক্ষে এই মিষ্টির বিশেষ বক্স তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে নয়টি স্বাদের ‘তিওহার নবরত্ন’ কাজু কাটলি। অভিনব এই মিষ্টিগুলো কিনতে ভোজনরসিকদের ভিড় বাড়ছে।