বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীর গা ছমছমে রহস্য জানেন কি!

দামোদরের গর্ভ থেকে উদ্ধার প্রাচীন কঙ্কালেশ্বরী দেবী

নিজস্ব প্রতিবেদক: দামোদর নদের ভয়াবহ বন্যায় ১৯১৬ সালে কষ্টিপাথরের তৈরি এক অনন্য অষ্টভুজা চামুন্ডা মূর্তি উদ্ধার হয়, যা বর্তমানে কঙ্কালেশ্বরী দেবী হিসেবে পূজিত। পাথরের নিখুঁত কারুকার্যে ধমনী, শিরা ও কঙ্কালশৈলীর এমন জীবন্ত প্রকাশ প্রত্নতাত্ত্বিকদের বিস্মিত করে। মূর্তিটি পাল যুগের নাকি দুই হাজার বছরের পুরনো জৈন আমলের, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। নয়টি টেরাকোটা চূড়া বিশিষ্ট প্রাচীন মন্দিরে সংরক্ষিত এই দেবী বিগ্রহ বর্তমানে অগণিত ভক্তের আস্থার কেন্দ্রবিন্দু।

কালীপুজোর রাতে এই মন্দিরে ভক্তদের ব্যাপক সমাগম হয়। লোকবিশ্বাস অনুযায়ী, কঙ্কালেশ্বরী দেবী অত্যন্ত জাগ্রত এবং ভক্তদের সকল মনষ্কামনা পূরণ করেন। মন্দিরের অনন্য স্থাপত্যশৈলী এবং দেবীর মূর্তির শারীরবৃত্তীয় গঠন আজও গবেষণার বিষয়বস্তু। প্রলয়ংকরী বন্যার গর্ভ থেকে উঠে আসা এই মূর্তিটি কেবল ধর্মীয় আবেগের প্রতীক নয়, বরং এটি বাংলার এক সমৃদ্ধ প্রাচীন ইতিহাসের ধারক ও বাহক হিসেবে সমাদৃত। স্থানীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত এই মন্দিরটি আজও তার ঐতিহ্য ও মহিমা বজায় রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *