আলমবাজারে বস্তির ঘর দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি, দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল এলাকা!
November 9, 2026
উত্তর ২৪ পরগনার আম্বেদকর কলোনিতে বাড়ি দখলকে কেন্দ্র করে বিজেপি নেতাদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় বিজেপি নেতা কার্তিকবাবুর অভিযোগ, বুধবার রাতে মণ্ডল নেতা অসীম দাসের নেতৃত্বে একদল লোক তাঁর ঘর দখলের চেষ্টা চালায়। এ সময় তাঁর পরিবারের সদস্যদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। কার্তিকবাবু ১৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে, অসীম দাস সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা কার্তিকবাবুর বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছেন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।