লিভ-ইন সঙ্গীকে কুপিয়ে খুন, গ্রেপ্তার প্রেমিকা!

কলকাতার ফর্তাবাদে ফ্ল্যাট থেকে সার্থক নামে এক যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই ঘটনায় তরুণী সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, গত রাতে অশান্তির জেরে ধারাল অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে আঘাত করেন সঞ্চালিকা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুনের ঘটনায় তরুণীর মায়েরও ভূমিকা রয়েছে। বিবাদের প্রকৃত কারণ এবং ঘটনার নেপথ্যে থাকা রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *