রাজনৈতিক লড়াই নয়, প্রিয়জন হারানোর যন্ত্রণা! সোনিয়ার বড় স্বীকারোক্তি

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশিত হচ্ছে ১০ নভেম্বর

আগামী ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলেছে সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’। হার্পারকলিন্স ইন্ডিয়া থেকে প্রকাশিত এই বইটিতে ইতালীয় তরুণী থেকে ভারত বধূ হয়ে ওঠার নেপথ্যের গল্প এবং ব্যক্তিগত শোক ও রাজনৈতিক লড়াইয়ের অভিজ্ঞতা উঠে এসেছে। বিভিন্ন আইনি জটিলতা কাটিয়ে অবশেষে বইটি পাঠকদের হাতে পৌঁছাচ্ছে।

বইটিতে ইন্দিরা ও রাজীব গান্ধীর মর্মান্তিক হত্যাকাণ্ড এবং সঞ্জয় গান্ধীর মৃত্যুসহ একাধিক হৃদয়বিদারক ঘটনা স্থান পেয়েছে। এছাড়াও, ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী পদ প্রত্যাখ্যানের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তগুলোও তিনি সাবলীলভাবে তুলে ধরেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *