সরকারি দপ্তরে নিষিদ্ধ ChatGPT, এবার কি দেশি এআই-এর পথে ভারত?
November 10, 2026
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি দপ্তরে বিদেশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পরিবর্তে দেশীয় ‘মেড ইন ইন্ডিয়া’ এআই মডেল বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ১০,৩৭২ কোটি টাকার ‘ইন্ডিয়া এআই মিশন’-এর আওতায় এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১২টি শীর্ষস্থানীয় স্টার্টআপের সহায়তায় দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন এলএলএম ও এসএলএম মডেল তৈরির কাজ শুরু হয়েছে।
প্রতিরক্ষা দপ্তরের মতো সংবেদনশীল ক্ষেত্রগুলোতে ইন্টারনেট-বিচ্ছিন্ন ‘এয়ার-গ্যাপড’ এআই সিস্টেম ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। সরকারি দাবি অনুযায়ী, দেশীয় মডেলগুলো আন্তর্জাতিক মানের প্রায় ৮০ শতাংশ সক্ষমতা অর্জন করেছে। আগামী ১৫ মাসের মধ্যে এগুলি আরও উন্নত হবে।