দীপাবলির আনন্দ মুহূর্তেই বিষাদ, বাজির আগুনে দগ্ধ ৪২!

দীপাবলির উৎসবে বাজি ফাটানোর অসাবধানতায় মর্মান্তিক অগ্নিদুর্ঘটনায় মোট ৪২ জন জখম হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক এবং হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে শিশুসহ সব বয়সের মানুষ রয়েছেন, যাদের অধিকাংশের হাত পুড়ে গেছে। বিশেষ করে ৮ বছর বয়সি এক শিশুর শরীরের ৪৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পরিস্থিতির ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এআইএমএস কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। শিশু ও কিশোরদের বিপজ্জনক বাজি থেকে দূরে রাখার পাশাপাশি কোনো দুর্ঘটনা ঘটলে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *