৬ ফোন আর পালানোর ছক, বিধায়কের গ্রেপ্তারি ঘিরে চাঞ্চল্যকর মোড়!

ধর্ষণ ও তোলাবাজিসহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুম্বই পালানোর প্রাক্কালে কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। তল্লাশিকালে বিধায়কের কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা ও ছ’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের সন্দেহ, ক্যানিংয়ে কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে বিধায়ক পুলিশের গোপন তথ্য সংগ্রহ করতেন। এই যোগসাজশের অভিযোগে ওই ভলান্টিয়ারকেও আটক করা হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *