ভারতের যুদ্ধবিমান তৈরিতে বড় বাধা কি টেস্টবেডের অভাব?

ভারতের সামরিক প্রকল্পে টেস্টবেডের অভাব, ফ্রান্সের আদলে পরিকাঠামো গড়ার দাবি

উপযুক্ত টেস্টবেডের অভাবে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক প্রকল্পগুলো বড় ধরনের বাধার মুখে পড়েছে। দেশীয় যুদ্ধবিমান তেজস ও এএমসিএ-সহ বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষার জন্য বর্তমানে ফ্রান্স বা রাশিয়ার ওপর নির্ভর করতে হচ্ছে। এর ফলে প্রতিরক্ষা প্রকল্পগুলোর কাজ দীর্ঘায়িত হচ্ছে। ডি-প্রোপালস অ্যারোস্পেসের সিইও সৌরভ ঝা জানান, নির্দিষ্ট টেস্টবেড না থাকায় মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ফ্রান্সের ‘রাফাল এফ৫’ প্রকল্পের মতো ডেডিকেটেড ফ্লাইট-টেস্ট সেন্টার গড়ে তোলা প্রয়োজন। এতে নতুন সেন্সর ও সফটওয়্যারের কার্যকারিতা নির্ভুলভাবে মূল্যায়ন করা সম্ভব হবে। ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতা অর্জন ও সামরিক প্রকল্পের গতি ত্বরান্বিত করতে অবিলম্বে নিজস্ব অত্যাধুনিক টেস্টবেড তৈরির দাবি জোরালো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *