পিটি ঊষাকে হারিয়ে বাজিমাত অঞ্জু ববি জর্জ ও সানিয়া নেহওয়াদের, ভারতীয় ক্রীড়ায় বড় চমক!
November 10, 2026
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) গুরুত্বপূর্ণ নির্বাচনে বড় অঘটন ঘটেছে। সংস্থার মহিলা স্পোর্টসপার্সন অফ এমিনেন্স (এসওএম) নির্বাচনে সভাপতি পিটি ঊষা পরাজিত হয়েছেন। নির্বাচনে ৫৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন অঞ্জু ববি জর্জ এবং ৫০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রানি রামপাল। এছাড়া দোলা বন্দ্যোপাধ্যায় ও সাইনা নেহওয়াল জয়ী হয়েছেন। পিটি ঊষার এই পরাজয়কে বিশেষজ্ঞ মহল বড় ধাক্কা হিসেবে দেখছে।
অপরদিকে, পুরুষ বিভাগে গগন নারাং, যোগেশ্বর দত্ত, বিজেন্দ্র সিং ও কমলেশ মেহতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা আগামী ৫ ডিসেম্বরের এক্সিকিউটিভ কাউন্সিল নির্বাচনে ভোট দেবেন।