WhatsApp-এ বড় বদল, আসছে নতুন কন্ট্রাক্টস ট্যাব!

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ইউজার ইন্টারফেসে বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। নতুন আপডেট অনুযায়ী, অ্যাপের নেভিগেশন বারে ‘কমিউনিটিস’ ট্যাবের পরিবর্তে যুক্ত হতে যাচ্ছে নতুন ‘কন্ট্যাক্টস’ ট্যাব। বর্তমানে অ্যান্ড্রয়েডের কিছু বিটা ব্যবহারকারী এই সুবিধাটি পাচ্ছেন। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফেভারিটস সেকশন, বর্ণানুক্রমিক বা অ্যাক্টিভিটি অনুযায়ী কন্ট্যাক্ট লিস্ট সাজাতে পারবেন।

নতুন এই ট্যাবে মেটা এআই শর্টকাটসহ কন্ট্যাক্ট ম্যানেজমেন্টের সহজতর সুযোগ থাকবে। তবে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি কবে নাগাদ উন্মুক্ত হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি। পরবর্তী আপডেটগুলোতে এটি সবার জন্য সহজলভ্য হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *