ভাইফোঁটার আগেই কি আসছে জাঁকিয়ে শীত! কী বলছে আবহাওয়া দপ্তর?
November 10, 2026
ভাইফোঁটায় বৃষ্টির পূর্বাভাস, এরপরই নামবে শীতের পারদ
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে রাজ্যে আবহাওয়ার বড় পরিবর্তন দেখা দেবে। ভাইফোঁটার দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের ছয়টি জেলাসহ উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে পূর্বাভাস। বৃষ্টির রেশ কাটলে উত্তুরে হাওয়ার প্রভাবে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। আগামী সপ্তাহের শেষে তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে শীতের আগমনী বার্তা স্পষ্ট করবে।