বাজির আগুনে পুড়ে শেষ দশ বছরের জীবন, বিচার চাইছেন স্বজনরা!
November 10, 2026
দীপাবলির রাতে রকেটের আঘাতে শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদন, দিল্লি: দীপাবলির রাতে বাজি ফাটানোর সময় মর্মান্তিক দুর্ঘটনায় ১০ বছরের শিশু ঋষির মৃত্যু হয়েছে। রবিবার রাতে দিল্লির নরেলায় বাড়ির সামনে বাজি ফাটানোর সময় একটি রকেট নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটির বুকে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তবে পরিবারের দাবি, সঠিক সময়ে চিকিৎসা দিলে শিশুটিকে বাঁচানো যেত। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উৎসবের রাতে এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।