দীপাবলির রকেটে ১০ বছরের শিশুর করুণ মৃত্যু, অবহেলায় প্রাণ গেল নাকি?

বাজি দুর্ঘটনায় শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

দীপাবলির রাতে দিল্লির নরেলায় বাজি ফাটানোর সময় রকেটের আঘাতে ঋষি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাতে বাড়ির সামনে বাজি ফাটানোর সময় একটি রকেট দিক পরিবর্তন করে শিশুটির বুকে বিঁধে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, হাসপাতালে নেওয়ার সময়ও শিশুটি জীবিত ছিল। চিকিৎসায় গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন মৃতের স্বজনরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *