বাঁকুড়ায় কালীপুজোর রাতে আবেগপ্রবণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চাইলেন শান্তির প্রার্থনা

কালীপুজোর রাতে বাঁকুড়ায় আবেগপ্রবণ হয়ে পড়লেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন পুজো মণ্ডপে দাঁড়িয়ে তিনি প্রার্থনা করেন, মা যেন বাংলায় শান্তি ফিরিয়ে আনেন এবং যারা রাজ্যের শান্তি বিঘ্নিত করছে, তাদের উপযুক্ত বিচার করেন। কান্নারত অবস্থায় সাংসদকে এই মন্তব্য করতে শোনা যায়।

সাংসদ অভিযোগ করেন যে, তাঁকে বিভিন্ন পুজো মণ্ডপে যেতে নিষেধ করা হয়েছিল এবং গ্রেফতারির ভয় দেখানো হয়েছিল। তবে মায়ের ইচ্ছাতেই তিনি শেষ পর্যন্ত পুজো সম্পন্ন করতে পেরেছেন বলে জানান তিনি। এই পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন।

এদিন দুর্গাপুজোর সময়কার চোরবাগান মণ্ডপের ঘটনার প্রসঙ্গও টেনে আনেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার জন্য তিনি এক ব্যক্তিকে দায়ী করেন। সাংসদের দাবি, ওই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তি বা ‘পাপী’র কারণেই এমন মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *