নির্বাচনী আচরণবিধির আওতায় অবসরপ্রাপ্ত ও চুক্তিভিত্তিক সরকারি কর্মীরা

সরকারি দফতরগুলিতে কর্মরত অবসরপ্রাপ্ত এবং চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনী আচরণবিধির আওতায় আনার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বর্তমানে সরকারি দফতরগুলিতে প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ কর্মী চুক্তিভিত্তিক বা অবসরের পর পুনরায় নিযুক্ত রয়েছেন। অতীতে নির্বাচনী প্রক্রিয়ায় এই ধরনের কর্মীদের ব্যবহার করে প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠায় কমিশন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করলে চুক্তিভিত্তিক বা অবসরপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। কমিশন জানিয়েছে, ভোটের কাজে যুক্ত কোনো সরকারি আধিকারিককে অবসরের পর নিযুক্ত বা চুক্তিভিত্তিক কর্মীরা তলব করতে পারবেন না।

সচিব বা অধিকর্তার মতো উচ্চপদে থাকা অবসরপ্রাপ্ত ব্যক্তিরা ভোট চলাকালীন কোনো আধিকারিকের সঙ্গে বৈঠক করতে পারবেন না বলেও স্পষ্ট জানানো হয়েছে। কমিশনের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশিকা জারি করা হয়েছে, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব বিস্তার বা অনিয়ম না ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *