বর্ধমানের স্কুলে পড়ুয়াদের জন্য এলাহি ভোজের আয়োজন, শর্ত দিলেন শিক্ষক

পুজোর ছুটির পর স্কুল খুলতেই বর্ধমান সিএমএস হাইস্কুলের পড়ুয়াদের জন্য এক বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। স্কুলের সহকারী প্রধান শিক্ষক গদাধর হাজরার উদ্যোগে আয়োজিত এই মধ্যাহ্নভোজে মেনুতে ছিল পোলাও, চিলি চিকেন, চিকেন পকোড়া, চাটনি, পাপড়, মিষ্টি ও আইসক্রিম। পড়ুয়াদের আবদার মেনেই এই এলাহি খাবারের ব্যবস্থা করা হয়েছিল। স্কুলের অন্যান্য শিক্ষকরাও এই উদ্যোগে পূর্ণ সহযোগিতা করেছেন।

তবে এই রাজকীয় ভোজের বিনিময়ে পড়ুয়াদের কাছে একটি শর্ত রেখেছেন সহকারী প্রধান শিক্ষক। তিনি জানিয়েছেন, পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। পড়ুয়ারাও সেই শর্ত মেনে ভালো রেজাল্ট করার প্রতিশ্রুতি দিয়েছে। শিক্ষক জানিয়েছেন, পড়ুয়ারা ভালো ফলাফল করলে আগামী দিনেও এমন বিশেষ মেনুর আয়োজন করা হবে।

স্কুলের এই অভিনব উদ্যোগের খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক। পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের আনন্দ দিতে স্কুল কর্তৃপক্ষের এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এই বিশেষ মধ্যাহ্নভোজ ঘিরে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *