শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয় ভারতের

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রান সংগ্রহ করে। পাকিস্তানের হয়ে উসমান খান ১০৭, আব্দুল কাদির ৮০ এবং অধিনায়ক ফারহান ইউসুফ ৬৩ রান করেন। ভারতের পক্ষে কাব্য প্যাটেল চারটি এবং চিগুরুপতি বেঙ্কট তিনটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরুটা ভালো করলেও মিডল অর্ডারে ধস নামে। আর্যবীর সেওয়াগ ৫৮ এবং অধিনায়ক লক্ষ্য রাজেশ রাইচাঁদনি ৮০ রান করেন। এক পর্যায়ে ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে ভারত পরাজয়ের মুখে দাঁড়িয়েছিল। তবে নবম উইকেটে মানাল চৌহান ও মোহিত উলভা লড়াইয়ে ফেরান দলকে। মানাল ৪৭ রান করে আউট হলেও মোহিত উলভা শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন।

ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩ রান। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে ঐতিহাসিক জয় এনে দেন মোহিত। তিনি ২৬ বলে অপরাজিত ৪৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। এই জয়ের মাধ্যমে গতবারের ফাইনালে হারের বদলা নিয়ে এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিল ভারতের তরুণ ব্রিগেড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *