আইটি অফিসের আড়ালে অন্ধকার জগত, নেপথ্যে কারা?

টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) নাসিক শাখায় কর্মরত কর্মীদের হেনস্থা ও জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। ২০২২ সাল থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত চলা এই ঘটনাক্রমে প্রতিষ্ঠানের কিছু টিম লিডার ও উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে নারী কর্মীদের পোশাক ও ধর্মীয় বিশ্বাস নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে। পাশাপাশি, কৃষ্ণা নামের এক কর্মীকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। বিষয়টি নিয়ে তদন্তের স্বার্থে নাসিক পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে এবং প্রধান অভিযুক্ত তৌসিফ আত্তার ও দানিশ শেখসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগ রয়েছে, দাপ্তরিক নিরাপত্তার অজুহাতে অফিসের ভেতরে মোবাইল ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যাতে কোনো ধরনের অডিও বা ভিডিও রেকর্ড করা সম্ভব না হয়। এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে টিসিএস কর্তৃপক্ষ অভিযুক্ত সাতজনকে চাকরি থেকে বরখাস্ত করেছে। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এই ঘটনাকে ‘যন্ত্রণাদায়ক’ হিসেবে উল্লেখ করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার আরতি সুব্রমানিয়ানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *