ভোটের দিনে রক্তাক্ত বাংলা, নেই কোনো সিল!

দক্ষিণ দিনাজপুরে পোস্টাল ব্যালট গ্রহণ নিয়ে বিশৃঙ্খলা, রণক্ষেত্র বালুরঘাট

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চবিদ্যালয়ে বৃহস্পতিবার পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ পর্বে ব্যাপক বিশৃঙ্খলা ও উত্তেজনার সৃষ্টি হয়। ভোটার এবং ভোটকর্মীদের একটি অংশের অভিযোগ, ভোটগ্রহণের সময় ব্যালট বাক্সে কোনো প্রকার তালা, সিল বা গালার চিহ্ন ছিল না। খোলা বাক্সে ব্যালট নেওয়া, বুথের ভেতর অবাধে মোবাইল ফোনের ব্যবহার এবং ভোটারদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ ওঠায় স্কুল চত্বরটি রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে বালুরঘাট থানার আইসি, ডিএসপি এবং বিশাল কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

এই ঘটনার জেরে বিজেপি প্রার্থী বিদ্যুৎকুমার রায় এবং তৃণমূলের শহর সহ-সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বাধীন কর্মী-সমর্থকরা স্কুলে উপস্থিত হলে উত্তেজনা আরও বাড়ে। বিজেপি প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তোলেন, অন্যদিকে তৃণমূল পাল্টা দাবি করে যে বিজেপি কমিশনকে ব্যবহার করে প্রহসন চালাচ্ছে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী স্কুল চত্বর থেকে বহিরাগতদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাটের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *