বারাসতে জলের বালতিতে ডুবে ১৪ মাসের শিশুর মৃত্যু, মায়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

বারাসতের হাটখোলা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, শিশুটি খেলতে খেলতে রান্নাঘরে রাখা জলের বালতিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ বালতির জলে ডুবে থাকার ফলে শিশুটির মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত শিশুর বাবা বিপ্লব বারুইয়ের অভিযোগ, ঘটনার সময় শিশুটির মা শ্রেয়া মণ্ডল মোবাইল ফোনে গেম খেলায় ব্যস্ত ছিলেন। তিনি দাবি করেছেন, কানে হেডফোন থাকায় মা বুঝতে পারেননি কখন শিশুটি রান্নাঘরে চলে গিয়েছে। যদিও শিশুর মা শ্রেয়া মণ্ডলের দাবি, তিনি সেই সময় জামাকাপড় ভাঁজ করছিলেন এবং শিশুটি সাধারণত রান্নাঘরে যায় না বলেই তিনি অসতর্ক ছিলেন।

উল্লেখ্য, বিপ্লব বারুই ও শ্রেয়া মণ্ডলের মধ্যে দেড় বছর আগে বিচ্ছেদ হয়েছে এবং তাদের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ময়নাতদন্তের পর শিশুটির দেহ শেষকৃত্যের জন্য বাবা ও মায়ের হাতে তুলে দেওয়া হবে। বারাসত থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *