ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে ৪০০-র বেশি শূন্যপদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১২ ডিসেম্বর

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) ৪০০-র বেশি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার বিশেষত্ব হলো, প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। সম্পূর্ণ মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে বাছাই করা প্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হবে।

আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য বিএ, বি.কম, বি.এসসি বা বিবিএ ডিগ্রি বাধ্যতামূলক। ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য দশম শ্রেণি পাশের পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা থাকা আবশ্যক।

আগ্রহী প্রার্থীদের প্রথমে NAPS অথবা NATS পোর্টালে গিয়ে নিজের ক্যাটাগরি অনুযায়ী নাম নথিভুক্ত করতে হবে। বৈধ নথিপত্র দিয়ে রেজিস্ট্রেশনের পর আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর নির্দিষ্ট এস্টাবলিশমেন্ট আইডি দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। ফর্ম পূরণের পর মাইক্রোসফট ফর্ম লিঙ্কে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভবিষ্যতের প্রয়োজনে আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিজের কাছে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *