ঝাড়গ্রামে নাবালিকা সৎ কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা

ঝাড়গ্রামের রঘুনাথপুরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারিণী মা জানিয়েছেন, তিনি তাঁর দুই কন্যাসন্তানকে নিয়ে রঘুনাথপুরের একটি ভাড়া বাড়িতে থাকতেন। পেশাগত কারণে তিনি যখন বাড়িতে থাকতেন না, সেই সুযোগকে কাজে লাগিয়েই অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

নিজের মেয়ের মুখে এই ভয়াবহ ঘটনার কথা শোনার পর মা মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর তিনি দ্রুত ঝাড়গ্রাম থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাবালিকার গোপন জবানবন্দি গ্রহণ এবং স্বাস্থ্যপরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ঘটনার আইনগত দিক খতিয়ে দেখে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *