ডিসেম্বর ইউজিসি নেট পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল এনটিএ

ডিসেম্বর সেশনের ইউজিসি নেট পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। কম্পিউটার-বেসড টেস্ট বা সিবিটি পদ্ধতিতে আয়োজিত এই পরীক্ষা আগামী ১৪ থেকে ১৮ ডিসেম্বর এবং ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মোট ছ’দিন ধরে চলা এই পরীক্ষায় ৮৭টি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন দুটি পর্বে পরীক্ষা সম্পন্ন হবে, যার প্রথম পর্ব সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় পর্ব বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

চলতি বছরে ডিসেম্বর সেশনের ইউজিসি নেটের জন্য মোট ৯ লক্ষ ৭৫ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ১৪ ডিসেম্বর ইতিহাস, বাংলা, কম্পিউটার সায়েন্সসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা রয়েছে। এরপর ১৫, ১৭, ১৮ এবং ২১ ডিসেম্বর পর্যায়ক্রমে অন্যান্য বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ২১ দিন আগে পরীক্ষার্থীদের সিটি ইন্টিমেশন স্লিপ বা পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত নথি প্রকাশ করা হবে।

পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য বা অভিযোগ থাকলে পরীক্ষার্থীরা এনটিএ-র হেল্পলাইন নম্বর ০১১-৪০৭৫৯০০০-এ যোগাযোগ করতে পারবেন। এছাড়া ugcnet@nta.ac.in ইমেল আইডিতেও যোগাযোগ করা যাবে। বিস্তারিত সূচি এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীদের নিয়মিত ওয়েবসাইটটি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *