কলকাতায় শুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মূল ভাবনা ‘ইয়ুথ অ্যান্ড গ্রিন’

কলকাতার সল্টলেক সেক্টর ফাইভের অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অডিটোরিয়ামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চলা এই উৎসবের মূল ভাবনা ‘ইয়ুথ অ্যান্ড গ্রিন’, যা তারুণ্যের ভাবনা ও পরিবেশ সচেতনতার মেলবন্ধনে তৈরি। উদ্বোধনী অনুষ্ঠানে সিনেমা, সংস্কৃতি ও পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ৮০টি দেশ থেকে জমা পড়া ৬৪৭টি ছবির মধ্যে বাছাই করা ৩৬টি ছবি এই উৎসবে প্রদর্শিত হচ্ছে।

এবারের উৎসবে ফ্রান্সকে ‘ফোকাস কান্ট্রি’ হিসেবে বেছে নেওয়া হয়েছে। ২১ নভেম্বর ‘ডে উইথ ফ্রান্স’ অনুষ্ঠানে ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষাবিদদের উপস্থিতিতে বিশেষ প্রদর্শনী থাকছে। এছাড়া কেনিয়া ও মঙ্গোলিয়ার প্রতিনিধিরাও উৎসবে অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে প্রদর্শিত সাত মিনিটের তথ্যচিত্র ‘লাইফ নিয়ার দ্য ক্যানাল’ বিশেষ নজর কেড়েছে, যেখানে দূষিত খালের পাশে বসবাসকারী মানুষের জীবনযাত্রা ও পরিবেশের সঙ্গে তাঁদের সম্পর্কের দিকটি ফুটে উঠেছে।

উৎসবের পরিচালক সৌরভ দে জানান, তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করা এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। আগামী পাঁচ দিন চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকছে আলোচনা ও সাংস্কৃতিক আদানপ্রদানের সুযোগ। উৎসবের শেষ দিনে বিভিন্ন বিভাগে সেরা কাজকে সম্মানিত করা হবে এবং প্রদান করা হবে ‘সত্যজিৎ রায় স্টুডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ড’। দর্শকদের জন্য প্রবেশ অবাধ থাকলেও আসন সংখ্যা সীমিত হওয়ায় অগ্রিম নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *