প্রিয়াঙ্কার শ্লেষে হাসিতে ফেটে পড়লেন শাহ, লজ্জায় লাল চাণক্যও!

সংসদে বিরোধীদের নিশানায় আসন পুনর্বিন্যাস বিল, অমিত শাহকে বিঁধলেন প্রিয়াঙ্কা গান্ধী

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল সংক্রান্ত বিতর্কের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি অভিযোগ করেন, এই বিলের আড়ালে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল চাপিয়ে দিয়ে সরকার গণতন্ত্রকে বিপন্ন করার প্রচেষ্টা চালাচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেন, সরকারের এই কূট কৌশল দেখে চাণক্যও লজ্জিত হতেন। তাঁর এই মন্তব্যের জেরে লোকসভায় রাজনৈতিক উত্তাপের পাশাপাশি হাস্যরসের সৃষ্টি হয়।

নতুন এই আইনের মাধ্যমে আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ সরকার নিজেদের হাতে রাখতে চাইছে বলে বিরোধীদের অভিযোগ। নতুন বিলটিতে জনগণনার বাধ্যবাধকতা এড়িয়ে সরকারের ইচ্ছামতো আসন পুনর্বিন্যাসের সুযোগ রাখা হয়েছে, যা সংবিধানের গুরুত্ব খর্ব করবে বলে বিরোধী শিবিরের আশঙ্কা। এ নিয়ে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত লোকসভায় উত্তপ্ত আলোচনা চলে। বিরোধীদের দাবি, মহিলা সংরক্ষণের আড়ালে রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে আনা এই বিল পাস হলে ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়ায় সরকারের নিয়ন্ত্রণ বহুগুণ বেড়ে যাবে, যা সংসদীয় গণতন্ত্রের ভারসাম্যকে ঝুঁকির মুখে ফেলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *